ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

জানা গেল সাকিবের রহস্যময় স্ট্যাটাসের কারণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ১২:৩৪

বৃহস্পতিবার রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই বর্তমানে অধিনায়ক তিনি। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপের বড় ইভেন্ট, ঠিক এমন সময়েই সাকিব লিখলেন, ‘আমি আর খেলব না’। 

ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেওয়ার নজির আছে এর আগেও। মুশফিকুর রহিম, তামিম ইকবালরা এর আগে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমেই নিজের বিদায়ের কথা জানিয়েছেন। সাকিবের সেই স্ট্যাটাস অবশ্য সেই পথে যায়নি। জানা গেল, মূলত একটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনের অংশ হিসেবে এমন পোস্ট তার।   

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে লেখেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ শুক্রবার সাড়ে এগারটা নাগাদ অবশ্য ছোট আরেক ভিডিওতে প্রকাশ পেয়েছে এর কারণ। 

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর একটি ক্যাম্পেইনের প্রচারণার অংশ হিসেবেই এমন পোস্ট ছিল সাকিবের। জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসছে বড়সড় এক ক্যাম্পেইন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা থাকবে এই ক্যাম্পেইনে।

সূত্রমতে, নগদের এই ক্যাম্পেইন শুরু হবে ২৫ আগস্ট (শুক্রবার) থেকে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। নগদের এই ক্যাম্পেইনের বিজ্ঞাপনে সাকিবের ছবিও রয়েছে। 

উল্লেখ্য, আগামী ৩০ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া মহাদেশের ক্রিকেটের বড় আসর এশিয়া কাপ। আর অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এই দুই আসরেই বাংলাদেশের অধিনায়কত্বের ভার থাকবে সাকিবের কাঁধে। এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় দুই আসরে ব্যাট-বলের পাশাপাশি অধিনায়ক সাকিবের দিকেও অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ। 

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত