মাগুরায় অধিগ্রহণকৃত এল এ চেক বিতরণ করলেন জেলা প্রশাসক
সরকার বাংলাদেশের বিভিন্ন স্থানে অধিগ্রহণের মাধ্যমে জমি ক্রয় করে উন্নয়নমূলক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাগুরা জেলাও তার ব্যতিক্রম নয়, দেশের সঙ্গে তাল মিলিয়ে মাগুরাতেও উন্নয়নের জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজের জন্য তিনগুণ টাকা বেশি দিয়ে জমি অধিগ্রহণ করেছে সরকার।
২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় মাগুরা পারনান্দুয়ালী সড়ক ভবনের পাশে অধিগ্রহণকৃত স্থানে ক্ষতিপূরণের এলে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন মাগুরা।এ সময় দেখা যায় ২ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ১ শত ৮৫ টাকা ৪০ পয়সা মাত্র, ৫৭ টি চেক এর মাধ্যমে বিতরণ করা হয়। এর আগে মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরার মাধ্যমে ২০ কোটি টাকার ও বেশি প্রদান করা হয়।
পাঁচটি প্রকল্পের মধ্যে মাগুরা শ্রীপুর মহাসড়ক স্বরলীকরণ সম্প্রসারণ পারনান্দুয়ালী ৩৪ টি চেক, নিজনান্দুয়ালী১৯ টি চেক, বাসার গোডাউন নির্মাণ শীর্ষক প্রকল্প ১টি চেক, ট্রাক টার্মিনাল ও বিশ্রামাগার নির্মাণ শীর্ষক ১টি চেক, মাগুরা পৌরসভার সলিড ওয়েস্ট ২টি চেক এর মাধ্যমে মোট ৫৭ টি চেক যা ২ কোটি ৫৭ লক্ষ ৪৭ হাজার ১ শত ৮৫ টাকা ৪০ পয়সা বিতরণ করা হয়।
অধিগ্রহণকৃত চেক বিতরণী অনুষ্ঠানে মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা বলেন সরকার আপনাদের জমি তিনগুণ টাকা বেশি দিয়ে কিনে নিচ্ছে।
আপনাদের এই জমির টাকা নিতে কোন প্রকার দালাল ধরা লাগছে না, বরং জেলা প্রশাসক নিজেই আপনাদের কাছে এসে জমিতে দাঁড়িয়ে টাকা পরিশোধ করে যাচ্ছে এবং আরো কোন সাহায্য সহযোগিতা লাগলে সেটাও করা হবে।
আর যাদের টাকা পেতে দেরি হচ্ছে, তাদের জমিতে মামলা আছে, আপনারা যত দ্রুত মামলা নিষ্পত্তি করে আমাদের কাছে আসবেন, আমরা সাথে সাথে আপনাদের টাকা দিয়ে দিব।
যে সকল ব্যক্তিদের জমি অধিগ্রহণ হয়েছে তারা বলেন সরকার বাজার মূল্যে আমাদের জমিতে তিনগুণ টাকা বেশি দিয়েছে, আমরা অন্যত্রে জায়গা কিনে বাড়ি করে নিতে পারব, সব মিলিয়ে আমরা খুশি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, মাগুরা। মোঃ সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি মাগুরা সদর মাগুরা। অভি দাস, সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,অপূর্ব কুমার বিশ্বাস, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পৌর ভূমি অফিস, মাগুরা সদর, মাগুরা,মোঃ আব্দুল কাদের গনি মোহন, কাউন্সিলর, ৬ নং ওয়ার্ড মাগুরা পৌরসভা।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied