ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের লোগো উন্মোচন ও টাইটেল স্পন্সর মীর সিমেন্ট এর সাথে চুক্তি সম্পন্ন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২৩ দুপুর ৩:১২

আসন্ন চুয়াডাঙ্গা শেখ রাসেল জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের জন্য টাইটেল স্পন্সর হিসাবে ‘মীর সিমেন্ট’ লিমিটেড চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাথে সাথে চুক্তি বদ্ধ হয়েছে। ২৪ শে আগষ্ট  দুপুর সাড়ে ১২ টায় মীর গ্রুপের প্রধান কার্যালয়ে সাইনিং সিরিমনি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও এম আর লজিস্টিকস বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এখলাছ উদ্দীন সুজন ও মীর সিমেন্ট এর পক্ষ থেকে মীর সিমেন্ট লিমিটেড এর ব্রান্ড ম্যানেজার নাজিয়া ইসলাম ও এসিসটেনট ব্রান্ড ম্যানেজার মোঃ ইউসুফ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মীর সিমেন্ট কে চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন মীর সিমেন্টের এই সহযোগিতা চুয়াডাঙ্গার ক্রীড়া অঙ্গনকে নতুন জীবন দিবে এবং মীর সিমেন্ট এর সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী ৮ই সেপ্টেম্বর ২০২৩ এ শেখ রাসেল জেলা প্রথম বিভাগ ফুটবল লীগের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা।  চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। শীঘ্রই লীগের ফিক্সার ও আনুষ্ঠানিক কার্যক্রম বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে। লীগে মীর সিমেন্ট টাইটেল স্পন্সর এবং মাহিন এগ্রো, চুয়াডাঙ্গা গ্রীন ফুড, ফার্স্ট ট্রেড বাংলাদেশসহ অন্যন্য প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসাবে চুয়াডাঙ্গার ফুটবলের জন্য  সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ডিএফএ সভাপতি  এখলাছ উদ্দীন সুজন আশাবাদ ব্যাক্ত করেন দেশিয় ব্রান্ডের পাশাপাশি স্থানীয় ক্রীড়ামোদী ব্যবসায়ীরাও স্পন্সরশিপে এগিয়ে আসবেন।

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ