দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ শে আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা -এর সাথে দামুড়হুদা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, ও সাংবাদিক গণের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা তিনি বলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি উৎপাদনশীল ও সংস্কৃতিতে সমৃদ্ধ সম্ভাবনাময় জেলা, এ জেলার একটি অঙ্গ দামুড়হুদা উপজেলা এই উপজেলা শিল্প, সংস্কৃতি ও পর্যটন সমৃদ্ধ অত্যন্ত সমৃদ্ধ উপজেলা, এ উপজেলার প্রতি আমার সব সময় সু নজর থাকবে। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তারা মাদক, ভূমিদস্যু, বাল্যবিবাহ, কেরু এ্যান্ড কোম্পানি দর্শনার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সাথে মতবিনিময় করেন এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু, দর্শনা সরকারি কলেজর অধ্যক্ষ রেজাউল করিম , উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল (কুমার) দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের ইউপি চেয়ারম্যানএস এম জাকারিয়া আলম, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন জুরানপুর ইউপি চেয়ারম্যান সৌরভ হোসেন, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাউলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল