অনিয়ম-দুর্নীতির তদন্তের নির্দেশ নবীনগরের ভাইস চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের বিরুদ্ধে। তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়াউল হক মীরকে এ নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।এ বিষয়টি নিশ্চিত করে জিয়াউল হক মীর বলেন, ‘তদন্তের নির্দেশনা পত্রটি দেখেছি। এখনও আনুষ্ঠানিকভাবে পাইনি। পাওয়ার পর যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। জানা যায়, সাদেকের বিরুদ্ধে নানা অভিযোগ এনে মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মেহেদী হাসান। চলতি বছরের ২৫ মে করা দুই পাতার আবেদনে সাদেকের বিরুদ্ধে অর্ধ শতাধিক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ না করেই অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ আনা হয়। অভিযোগের তদন্ত করে চেয়ারম্যান পদ থেকে তাকে অব্যাহতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ওই সময় চেয়ারম্যানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে প্রতিকারের দাবিতে নবীনগর উপজেলা সদরে একটি মানববন্ধনের ডাক দেন মেহেদী হাসান। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে এ নিয়ে সব মহলে আলোচনার ঝড় ওঠে। তখন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল দুই পক্ষকে তার গ্রামের বাড়িতে (বাড়াইল) তলব করেন।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সাদেক বলেন, ‘আগেও বলেছি এখনও বলছি, আমার বিরুদ্ধে আনা এসব অভিযোগ ষড়যন্ত্রমূলক এবং কাল্পনিক ও অসত্য। সুষ্ঠু তদন্ত হলে সব অভিযোগই মিথ্যা প্রমাণিত হবে। তাই আমি সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।’
এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৫) এবাদুল করিম বুলবুলের ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied