মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ
খাগড়াছড়ি মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ (ব্রি ধান-২৩) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯ টায় মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক কৃষিবীদ তপন কুমার পাল। এছাড়াও উপসহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৃপ্তিকর চাকমা সহ সুবিধাভোগী কৃষক ও সকল উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতি কৃষককে ৫ কেজি করে মোট ১৫০ জন কৃষকের মাঝে এ ধানের বীজ বিতরন করা হয়।
ধানের বীজ বিতরনকালে কৃষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার বলেই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের দুর্ভোগের কথা বিবেচনা করে তাৎক্ষনিকভাবে বীজ বিতরনের উদ্যেগ গ্রহন করেছেন।
তিনি আরও বলেন, যে সমস্ত এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন মৌসুমে বন্যা দেখা দেয় এবং ধানচাষ ক্ষতিগ্রস্ত হয় ও বিলম্বিত হয় সে সমস্ত এলাকায় বিআর-২৩ ধানের বীজ অত্যন্ত উপযোগী।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল