ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রুমা- থানচি ১৯দিন ধরে সড়ক যোগাযোগ বিছিন্ন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১১:১০
বান্দরবানের শরণ কালের ভয়াবহ বন্যায় সড়ক ধসে ফলে এখনো যোগাযোগে বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানের দুই উপজেলার রুমা ও থানচি। বিধস্ত পুরো বান্দরবান জেলা। প্রকৃতির আঘাতে লন্ডভন্ড প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উপজেলা দুটি। দীর্ঘ উনিশ দিন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য সামগ্রীর সংকট তৈরি হওয়ার ফলে এখন বেড়েছে জিনিসপত্রের দামও। তবে সবাই সবকিছু কাটিয়ে উঠে দাড়াতে চেষ্টা চালাচ্ছেন জেলার মানুষ। তবে দীর্ঘদিন সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুই উপজেলাবাসী ফিরেছেন সেই পুরনো নৌপথে। 
 
খোজ নিয়ে জানা গেছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে  বিভিন্ন স্থানে সড়ক ধসে ভেঙে পড়েছে গত ছয় আগস্ট। তারপর থেকে  রুমা-থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত দুই উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিকভাবে কাটিয়ে উঠতে পারেনি। বিভিন্ন স্থানে এখনো খানাখন্ডে ভরা পরিণত। পাহাড় ধ্বসে পড়ে ভেঙ্গে গেছে সড়কপথ। তবে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে পাহাড় কাটিং করে তৈরি করা হচ্ছে বিকল্প সড়কপথ। মাঠে মাঠে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সেনাবাহিনী সদস্যরা।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রশাসনের নির্দেশনায় রুমা এবং থানচি উপজেলাবাসীরা বিকল্প ব্যবস্থা হিসেবে সাঙ্গু নদী পথে পুরনো নৌপথে ফিরেছে। প্রতিদিনই নৌপথে ১৫ থেকে ১৭টি ইঞ্জিন নৌকা চলাচল করছে বর্তমানে। প্রতিটি নৌকায় ১০ জন করে যাত্রী উঠানো হচ্ছে। ভোর ৫টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নদী পথে চলাচল করছে নৌকাগুলো। রুমা উপজেলায় যাতায়াতে নৌকা ভাড়া ৩৫০ টাকা এবং থানচি উপজেলা যাতায়াতে ভাড়া নেয়া হচ্ছে ৯০০ টাকা।
 
সরেজমিনে দেখা গেছে, দুই উপজেলার মানুষজন জীবন চালানো ত্যাগীতে কাজে বেকাজে ছুটে যাচ্ছেন শহরের দিকে। সকাল হলে  নিজ গন্তব্যে পৌছাতে দুই উপজেলার সাঙ্গু নদীর ঘাটে ঘাটে  যাত্রীদের হিড়িক পড়ে। যাত্রীদের নিয়ে নৌকা ছেড়ে যাচ্ছে শহরের দিকে আবার কাজ শেষে পূনরায় ফিরে আসছেন একইভাবে নৌপথে। টানা কয়েকঘন্টা ধরে নির্দ্দিষ্ট গন্তব্যে পৌছাতে ইঞ্জিনের শব্দের থাকতে হয় নৌকায়। আবার কেউ মোটর সাইকেল ভাড়া নিয়ে সড়ক পথ দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের দিকে। তবে কয়েক সপ্তাহের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশাও করা যাচ্ছে।
 
স্থানীয়রা জানান, নদীপথে নৌকায় যাতায়াতে মানুষজনের বহুমুখী সমস্যা হচ্ছে। ভোগান্তি বেড়েছে কয়েকগুন। যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় রুমা এবং থানচি উপজেলায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। যাতায়াতের দু’ঘন্টার সড়ক যেতে লাগছে ছঘন্টা। জনদুর্ভোগ লাঘবে দ্রুত উপজেলা সড়ক সংস্কার করে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার দাবি তাদের।
 
কেচিংঘাটা বোট স্টেশনের সুপারভাইজার মোহাম্মদ মামুন বলেন, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নৌপথেই ভরসা রুমা-থানচি উপজেলাবাসীর। প্রশাসন থেকে নির্ধারিত ভাড়ায় ইঞ্জিন নৌকায় যাত্রীরা যাতায়াত করছে প্রতিদিনই। দুটি উপজেলায় নৌপথে প্রতিদিনই কমপক্ষে ১৬/১৭টি নৌকা যাওয়া আসা করছে।
 
রুমা ও থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিদারুল আলম ও মুহা: আবুল মুনসুর জানান, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় নৌপথে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিত্যেপণ্যের দাম বৃদ্ধি হলে বাজার তদারকি করতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হচ্ছে। তবে সড়ক যোগাযোগ আশা করছি দ্রুত বাস্তবায়ন হবে। 
 
বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, রুমা ও থানচি উপজেলায় নৌপথে যোগাযোগ চালু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। তারপরও নির্দেশনার ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে। রুমা ও থানচি উপজেলা ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ মেরামতের কাজ চলছে দ্রুতগতিতে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ