বেগমগঞ্জে আওয়ামী লীগের শোকাবহ আগস্টের শোক সভা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল শহীদের স্নরনে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদ প্রাজ্ঞনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খোকন এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সেলিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল, ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ কাসেম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ আজিজ, সহ সভাপতি শামছুল হক শামছু, সদস্য এডভোকেট শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ মহি উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান টিপু।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার এ.বি.এম জাফর উল্লাহ।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, জাতীয় শোক দিবস বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশ কে শেষ করে দিতে চাচ্ছে একটি চক্র। তাই শোক কে শক্তিতে রুপান্তরিত করে এগিয়ে যেতে হবে আমাদের। এই ছাড়াও সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে সবাই নৌকার বিজয়ে কাজ করার আহবান জানান।
এই সময় আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদের সদস্য জিএস মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য হায়দার জাফর হাবিব, চৌমুহনী পৌরসভার কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোহাম্মদ ছালেহ আহমদ, মোহাম্মদ শিপন, ইউপি সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ বশির, জেলা, উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied