নবীনগর উপজেলায় রোপা আমনের চাষাবাদ বাড়ছে
বৃষ্টি নিভর আমন ধান, এদেশের কৃষিতে খুবই জনপ্রিয় চাষাবাদ। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রোপা আমন চাষাবাদের শুরুতে সপ্তাহ ব্যাপী বৃষ্টি নবীনগরের কৃষকদের জন্য দারুণ আশীর্বাদ হিসেবে উপস্থিত হয়েছে। সাধারণত রোপা আমন ধানের চাষাবাদের ক্ষেত্রে সঠিক সময়ে রোপণ না করা গেলে ফলনে প্রভাব পরে, সেজন্য গত কয়েক বছর ধরেই সঠিক সময়ে অনেক ইউনিয়নে সম্পূরক সেচের মাধ্যমে রোপা আমন লাগানো হতো। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে রোপা আমন চাষাবাদের লক্ষ্য মাত্রা ৬২৪০ হেক্টর নির্ধারিত হলেও সেটি ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে নবীনগর উপজেলায় ৪২৫০ হেক্টর জমিতে রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, এই সপ্তাহে রোপণ হবে আরো ২০০০ হেক্টরের অধিক জমি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, চলতি মৌসুমে রোপা আমনের রোপণের সময় সপ্তাহব্যাপী বৃষ্টি কৃষকদের জন্য দারুণ সুযোগ করে দিয়েছে। সঠিক সময়ে এবং সঠিক বয়সের চারা রোপণ করতে উপজেলার প্রতিটি বন্টকে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিয়মিত পরামর্শ প্রদান করছেন। উপজেলা কৃষি অফিস চলতি মৌসুমে অনাবাদি জমিকে আবাদের আওতায় আনতে এবং নতুন জাত সম্প্রসারণ করতে ১০০০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা, বীজ সহায়তা এবং প্রদর্শনী বাস্তবায়ন করছে। চলতি মৌসুমে ব্রিধান ৭৫, ব্রিধান ৮৭, ব্রিধান ৯৫, বিনা ধান ০৭ এবং বিনা ধান ১৭ আবাদের জন্য কৃষকদের পরামর্শ এবং বীজ সরবরাহ করতে মৌসুমের শুরু থেকেই নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি অফিস।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন