ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১২:৪৫

গোয়ালন্দের দৌলতদিয়া ইউপির ৮ ওয়ার্ডে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটি মাঠের যমকালো আয়োজনে রাজু হাসান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড রপুর দোকান সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টেটি আয়োজন করেন রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টার। টুর্নামেন্টের উদ্বোধনী খেলা এমাসের ১৫ আগস্ট মঙ্গলবার ৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রাজু হাসান ইংলিশ কোচিং সেন্টারের ৮ম শ্রেণি ২-১ গোলে ৭ম শ্রেণিকে পরাজিত করে। অষ্টম শ্রেণী  চ‍্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় টুর্নামেন্টের আহবায়ক, রাজু হাসান স্পোকেন ইংলিশ কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক রাজু হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। ফাইনাল খেলার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ফুটবল একাদশের সাবেক ফুটবলার মো. মঞ্জু হোসেন, আলী নেওয়াজ স্পোর্টিং ক্লাবের পরিচালক মো. নাজমুল হাসান ফারাবী প্রমুখ।

 টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্জ্ব আলী নেওয়াজ মোল্লার পুত্র সৌদি প্রবাসী মো. নজরুল ইসলাম মোল্লা।

টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের আহবায়ক রাজু হাসান বলেন, ফাইনাল খেলার মধ্যে বাইরের কিছু ছেলেরা এসে খেলায় হট্টগোল করতে চেষ্টা করেছে।আমরা কমিটির পক্ষ থেকে কঠোর হস্তে এটা দমন করেছি । পরিশেষে ফাইনাল খেলা উৎসবমুখর হয়েছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত