ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগে কোটা বাস্তবায়নের দাবীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীপদে প্রধানমন্ত্রীর নির্দেশকৃত জাত হরিজনদের ৮০ ভাগ কোটা পূরণের দাবীতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়ের মানুষ। শনিবার দুপরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জেলা হরিজন ঐক্য পরিষদের সভাপতি রাজেশ লাল হরিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নসীব হরিজন, অর্থ সম্পাদক চুন্নু হরিজন, মহিলা সম্পাদিকা মুক্তা রানি হরিজন প্রমূখ। এ সময় বক্তারা বলেন, জাত হরিজন সম্প্রদায়ের মানুষ দরিদ্র জনগোষ্ঠীর পেশাজীবি হিসেবে বংশপরম্পরায় পরিচ্ছন্নতা কর্মীপদে নিয়োজিত আছে। এই পেশার ফলে সমাজের মূলশ্রোতধারার সাথে সম্পৃক্ত হতে না পারায় তারা অন্য কোন পেশা করে জীবন-জীবিকা চালাতে পারে না। বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার, সরকারী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মীপদে জাত হরিজনদের নিয়োগে ৮০ ভাগ বরাদ্দ দেন। তবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ জন পরিচ্ছন্নতা কর্মীপদে নিয়োগে জাত হরিজনদের মাত্র ৫/৬ জন শিক্ষার্থী পাশ করলেও সরকার নির্দেশিত কোট বাস্তবায়ন হয়নি। বক্তারা, অবিলম্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হারিজন প্রার্থীদের বহাল রেখে নিয়োগে ৮০ ভাগ কোটা বাস্তবায়নের জোর দাবী জানান।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান