ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

৫৫ বছর ধরে নিভৃতে তালের বীজ ও চারা লাগাচ্ছেন হতদরিদ্র কওসার আলী


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ৪:০
বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে যশোরের অভয়নগর উপজেলায় তালের আঁটি (বীজ) লাগাচ্ছেন কওসার আলী (৭০) ইতিমধ্যে উপজেলাটির বিভিন্ন সড়কের পাশে ৩ হাজার তালের আঁটি লাগিয়েছেন তিনি। সব মহলে প্রশংসিত হচ্ছে তার এই উদ্যোগ ।শুক্রবার উপজেলার পায়রা ইউনিয়নের টেকা এলাকায় তার এই উদ্যোগটিকে স্বাগত জানাতে পরিদর্শনে যান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন ।
জানা গেছে,বিভিন্ন সড়কের পাশে তিনি ৩ হাজার তালের বীজ লাগিয়েছেন টেকা নদী সংলগ্ন এলাকার।বাসিন্দা হতদরিদ্র কৃষক কওসার আলী'।বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে তালগাছ লাগানো নিয়ে সম্প্রতি দেশে বেশ আলোচনা হলেও গত ৫৫ বছর ধরে নীরবে-নিভৃতে এ কাজটি করে যাচ্ছেন বৃক্ষপ্রেমিক এই ব্যক্তিটি। অন্যদের ফেলা দেয়া তালের বীজ সংগ্রহ করে নিজ খরচে এ পর্যন্ত ৩ হাজার তালের আঁটিসহ অনান্য গাছ লাগিয়েছেন।কৃষি কাজের পাশাপাশি এ কাজ করেই পরম শান্তি পান বলে জানান কওসার আলী।৫৫ বছর আগে তার লাগানো তালের চারা এখন উপজেলার বিভিন্ন সড়কের দু'ধারে দৃশ্যমান। বজ্রনিরোধক ও পরিবেশ বান্ধব এ গাছের চারা রোপণ ও পরিচর্যা করে ইতোমধ্যে এলাকাবাসীর মন জয় করেছেন।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উদীচীর উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার দাস,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ডা. মুক্তার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মনি শংকর রায়।কওসার আলী শেখ জানান,তাল গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই এমনটি করছেন।তিনি বলেন,একটি তালগাছ পরিপক্ক হতে মূলত ১৫ বছর লাগে।আমার লাগানো অনেক গাছে ফল ধরেছে। সেই গাছের বীজ নিয়ে আবার বপনও করছি । মানুষের ফেলে দেয়া বীজ সংগ্রহ করে আমি সেগুলো রোপণ করি। ইউপি সদস্য মনি শংকর রায় জানান, কওসার আলী দীর্ঘদিন ধরে এই গাছ লাগিয়ে যাচ্ছেন।আমিসহ এলাকাবাসীরা তাকে একাজে সহযোগিতা করি।উদীচীর সভাপতি সুনীল কুমার দাস বলেন,জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আসে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাপক হারে তালের বীজ সড়কের পাশ লাগাতে হবে। কওসার আলী দীর্ঘদিন ধরে এই কাজ করে যাচ্ছেন।নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক বলেন,প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে তাল গাছ লাগাতে হবে। এই মহতী কাজটা করে চলেছেন কওসার আলী।অনেকদিন যাবৎ তিনি এই তালগাছের চারা রোপণ ও বীজ লাগিয়ে চলেছেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে তিনি ভালো কাজ করে চলেছেন । উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন বলেন, তার লাগানো তালগাছগুলো দেশের সম্পদ হয়ে থাকবে। যা মানুষের কল্যাণে কাজে লাগবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন