বিজয়নগরে ভাইয়ের হাতে ভাই খুন
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট দুই ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে।আজ শনিবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জাকির হোসেন (৪৫) হরষপুর ইউনিয়নের সোনামুড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জাকিরের ছেলে আল-আমিন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে ঝামেলা চলছিল জাকির হোসেনের। শনিবার বিকেলে এ নিয়ে ছোট দুই ভাই আক্তার ও মুক্তারের সঙ্গে বসেন তিনি। একপর্যায়ে আক্তার ও মুক্তার ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে বড় ভাই জাকির হোসেনকে আহত করেন। স্থানীয়রা আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান