ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চোরকে ধরিয়ে দেয়ায় দূর্বৃত্তরা হামলা করেছে জনপ্রতিনিধিকে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১১:৫০

সাতকানিয়ায় এক চিহ্নিত চোরকে হাতেনাতে পুলিশে ধরিয়ে দেয়ার অপরাধে চোরের অন্য সাঙ্গপাঙ্গরা এক জনপ্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা করার অভিযোগ ওঠেছে। আটককৃত চোর ছদাহার ২নং ওয়ার্ডের ফজুরপাড়ার মো:শাহজান।

উপজেলার ছদাহার ৭নং ওয়ার্ডের মিঠাদীঘি এলাকা ২৬শে আগষ্ট দিবাগত রাত ২.৩০এর নাগাদ মিঠাদীঘি বাস স্টেশনে দূর্বৃত্তরা ওই জনপ্রতিনিধিকে হামলা চালায়।আহত জনপ্রতিনিধি ছদাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো:আরিফুর রহমান চৌধুরী। জানাযায়,গত ২৩শে আগষ্ট দিবাগত রাত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের টাইম ক্যাফের পার্শবর্তী মোর্শেদ সওদাগরের দোকান থেকে গ্যাস ভর্তি কিছু সিলিন্ডার চুরি হয়ে যায়।

অপরদিকে চুরিকৃত গ্যাস ভর্তি সিলিন্ডারগুলি পাশের ষ্টেশন মিঠাদীঘির সিরাজ সওদাগরের দোকানের সামনে ভোরবেলা রেখে যায়,কিন্তু সিরাজ সওদাগরের ছেলে সকাল ৮টার দিকে পূর্বের মত দোকান খুলতে গেলে দেখায় যায় দোকানের সামনে কতেক গ্যাস সিলিন্ডার।

সিরাজ সওদাগরের ছেলে মো:নাঈম ওগুলো সরিয়ে দোকান খুলেন। কিছু সময় ক্ষেপন হওয়ার পরে টাইম ক্যাফ এলাকা থেকে যে চোর সিলিন্ডার চুরি করছে সেই চোর যুবক শাহজান নাঈমকে এসে বলে তোদের দোকানে এই গ্যাসগুলি আমি বিক্রি করব,কিন্তু সিরাজ সওদাগরের ছেলে মো নাঈম এগুলি কিনতে অস্বীকৃতি জানান।

বেলা আরো গড়ালে গ্যাসের সিলিন্ডারের খোঁজে ষ্টেশনে ষ্টেশনে পায়চারি করেন টাইম ক্যাফ এলাকার গ্যাসের মালিক মোর্শেদ সওদাগর।পরে মোর্শেদ সওদাগরকে নাঈম বলেন তার হেফাজতে কিছু সিলিন্ডার আছে তবে কে চুরি করে নিয়ে আসছে তাকেও ধরিয়ে দিবে।পরে মোর্শেদ সওদাগর আর সিরাজ সওদাগর মিলে বিষয়টা সমাধান করার জন্য বিচার দেন স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমানকে,আরিফুর রহমান সুকৌশলে চোরকে ডেকে এনে জিনিষসহ ৯৯৯ এ ফোন করে স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে চোর শাহজানকে থানায় তোলে দেন।

সাতকানিয়া থানার এএসআই মহিউদ্দিন মানিক চোরসহ জব্দকৃত গ্যাস সিলিন্ডার থানায় নিয়ে যায়।মোর্শেদ সওদাগর,সিরাজ সওদাগর,স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহিম জয়,আওয়ামী লীগনেতা আনোয়ারসহ থানার অফিসিয়াল কার্যক্রম শেষে বাড়ি আসার পথে মিঠাদীঘি এলাকায় পৌঁছামাত্র চোর শাহজানের অপরাপর সাঙ্গপাঙ্গরা ইউপি সদস্য আরিফকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে মারাত্মক আহত করেন।

তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।এদিকে স্থানীয় একাধিক-বাসিন্দা জনপ্রতিনিধির উপর এমন হামলার কারণে ক্ষোভও তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত