১৫ আগস্ট উপলক্ষে তাইন্দং ইউপি আওয়ামীলীগের শোক সমাবেশ
ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, হবে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, সোনার বাংলাদেশ। কিন্তু যারা এদেশের উন্নয়ন চায় নি, সোনার বাংলাদেশ চায় নি। একাত্তরের দোসররা আজও এদেশের উন্নয়নকে বিশ্বাস করতে চায় না। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে তারা বিশ্বাস করতে চাইছে না।
তিনি আরও বলেন, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সকল প্রতিহত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ির তাইন্দং ইউনিয়নের “তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও অত্র ইউনিয়ন শাখার আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভায় প্রধান অতিধির বক্তেব্য তিনি এসব কথা বলেন।
শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় মাটিরাঙ্গা উপজেলা তাইন্দং বাজারে এ শোক সভায় বাংলাদেশ আওয়ামী লীগ তাইন্দং ইউনিয়নের সভাপতি মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ শোক সভায় তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়য়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিনা আক্তার, জেলা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুপনা চাকমা কণিসহ জেলা -উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন