ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

চিকিৎসা নিতে কাল লন্ডন যাচ্ছেন এবাদত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১২:১৮

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন পেসার এবাদত হোসেন। সুস্থ হয়ে তার এশিয়া কাপে খেলার কথা ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি এই ২৯ বছর বয়সী পেসারের। যে কারণে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে। 

তবে এবাদতকে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দলে চায় টিম বিসিবি। তাকে সুস্থ করতে তাই বোর্ডের মেডিকেল বিভাগ সম্ভাব্য সেরা এবং নিরাপদ পদক্ষেপ নিতে চায়। তাই হাঁটুর চিকিৎসা করাতে আগামীকাল লন্ডন যাচ্ছেন এবাদত হোসেন। তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান হিসেবে নতুন যোগ দেওয়া ফিজিও কিয়েরন থমাস। 

হাঁটুতে চোট নিয়েও এশিয়া কাপের ক্যাম্পের শুরু থেকেই ছিলেন ডানহাতি এ পেসার। তবে ক’দিন পরই হাঁটুতে সমস্যা অনুধাবন করায় ২১ আগস্ট এমআরআই করানো হয়। রিপোর্ট হাতে পেয়ে তাকে এশিয়া কাপের দল থেকে বাদ দেন নির্বাচকরা। বিশ্বকাপে তাকে পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে। তবে বিসিবির চিকিৎসক ও ফিজিওরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত