ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বরগুনায় কাউন্টার ফাঁকা, যত্রতত্র টিকিট বিক্রিতে ভোগান্তিতে যাত্রীরা


মোস্তফা কাদের, বরগুনা photo মোস্তফা কাদের, বরগুনা
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ৩:২৮
দীর্ঘ দিন ধরে ফাঁকা পড়ে আছে বরগুনা পৌর বাস টার্মিনালের টিকিট কাউন্টার। পরিবহনগুলোর টিকিট কাউন্টারে টিকিট বিক্রি না করে যত্রতত্র বিক্রি করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বিষয়টি অবগত নয় জানিয়ে, বরগুনার জেলা প্রশাসক জানান, যাত্রী হয়রানি বন্ধে এ বিষয়ে পদক্ষেপ করা হবে।
 
সরেজমিনে বরগুনা পৌর বাস টার্মিনালে ঘুরে দেখা যায়, অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখার সুবিধা রয়েছে এখানে। যাত্রীদের সুবিধার জন্য ১৬ টি টিকিট কাউন্টার, দুটি ওয়েটিং রুমসহ রয়েছে অন্যান্য প্রয়োজনীয় জায়গা। এছাড়া টার্মিনালের চারপাশে রয়েছে নানা প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছের সমারোহে দৃষ্টি নন্দন ফুটপাত। তবে এই দৃষ্টিনন্দন বাস টার্মিনালে এসে যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। কাউন্টারে টিকিট বিক্রি না হওয়ায় পরিবহন শ্রমিকদের টানাহেঁচড়ায় হয়রানির শিকার হচ্ছেন তারা।
 
বাস টার্মিনালের আসা যাত্রী শিমুল বলেন, টিকিট কাটতে টার্মিনালের এসেছি। কিন্তু এখানের টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে। তাই টিকিট কাটতে পারিনি। এখানে টিকিট কাউন্টার খুঁজে বের করে তারপর টিকিট কাটতে হবে।
 
অপর যাত্রী ইসমাইল বলেন, টিকিট কাউন্টারের টিকিট বিক্রি না করে পরিবহনগুলো তাদের ইচ্ছে অনুযায়ী যত্রতত্র টিকিট বিক্রি করেন। এতে আমাদের ভোগান্তি বেড়েছে। আমরা দুর্ভোগের শিকার হচ্ছি।
 
আলী হোসেন নামের আরেক যাত্রী বলেন, শহরের এক এক স্থানে এক একটি বাস টার্মিনালের টিকিট কাউন্টার। যা সকল যাত্রীর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়। এই টিকিট কাউন্টারগুলো যদি বাস টার্মিনাল থাকতো তাহলে খুব সহজেই আমরা টিকিট কাটতে পারতাম। এতে আমাদের ভোগান্তি হত না।
 
এ বিষয়ে বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু বলেন, টার্মিনালে যতগুলো টিকিট কাউন্টার আছে তার থেকে বেশি কম্পানির বাস বরগুনায় চলাচল করে। এজন্য টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে। পরিবহন কোম্পানিগুলো তাদের সুবিধা জনক স্থানে কাউন্টার স্থাপন করে টিকিট বিক্রি করছেন। তবে এ বিষয়ে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাব।
 
জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু মোল্লা বলেন, উদ্বোধনের দুই বছর এখনও বরগুনা পৌর বাস টার্মিনালের টিকিট কাউন্টার চালু করা সম্ভব হয়নি। এজন্য আমি বাস মালিক সমিতি এবং পৌরসভাকে দায়ি করব। পৌরসভা যথাযথ পদক্ষেপ নিলে এতদিনে টিকিট কাউন্টার চালু করা যেত। যাত্রী হয়রানি কমে যেত।
 
এ বিষয়ে বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ বলেন, কাউন্টারগুলো বাস মালিক সমিতির কাছে বুঝিয়ে দিয়েছি। কিন্তু কেন তারা এগুলো ব্যবহার না করে ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন স্থানে টিকিট বিক্রি করছে - তা আমার জানা নেই। এ বিষয়ে আমি বাস মালিক সমিতির সাথে কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করবো।
 
এ বিষয়ে জেলা প্রশাসক রফিকুল ইসলাম  বলেন, বিষয়টি সম্পর্কে এর আগে আমি অবগত ছিলাম না।  বাস মালিক সমিতির সঙ্গে আলোচনা করে কাউন্টারের টিকেট বিক্রির ব্যবস্থা করব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ