বদলি হওয়ার পর ভূঞাপুর থানার এসি টেলিভিশন ও সোফা খুলে নিলেন ওসি
টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বদলি হওয়ায় থানায় লাগানো এসি, টেলিভিশন, আইপিএস ও সোফা খুলে নিয়েছেন। আসবাবপত্রগুলো থানা থেকে তার কোয়ার্টারের সামনে রাখা হয়। এভাবে থানার জিনিসপত্র খুলে নেয়ার ঘটনায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ইতিপূর্বেও তিনি তার বিভিন্ন কর্মকান্ডের জন্য সাংবাদিকদের সংবাদের শিরোনাম হয়েছেন। এদিকে এ ঘটনায় থানার সৌন্দর্যবর্ধনের জন্য যারা জিনিসগুলো উপহার দিয়েছেন তারা বিরূপ মন্তব্য করেছেন। স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে থানার পুলিশ সদস্য উদয় ও বহিরাগত আরিফ এবং ভ্যানচালকের সহায়তায় থানার এসব জিনিসপত্র খোলা হয়। এরপর সেগুলো থানা থেকে ভ্যানযোগে ওসির কোয়ার্টারে নেয়া হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক আদেশে ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার এই বদলির আদেশের পরের দিন শুক্রবার রাতে থানার এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে নেয়া হয়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, জিনিসপত্র ব্যক্তিগত কাউকে দেয়া হয় না। থানায় যে ওসি আসবেন তিনি ব্যবহার করবেন, এ জন্যই জিনিসপত্রগুলো কেনার জন্য টাকা দেয়া হয়েছিল। থানার পুলিশ সদস্য উদয় বলেন, ওসি স্যারের নির্দেশে এসব জিনিসপত্র খুলে নেয়া হয়েছে। এরপর সেগুলো ভ্যানযোগে ওসির কোয়ার্টারে রাখা হয়েছে। নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি জুরান মণ্ডল বলেন, ‘থানার সৌন্দর্যবর্ধন ও থানায় যিনি ওসি হিসেবে আসবেন তিনি যেন সুবিধাটা ভোগ করতে পারেন, সে জন্য বালুমহালের টাকা দিয়ে জিনিসপত্রগুলো দেয়া হয়েছে থানার স্বার্থে, কারও ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়।শুনেছি তিনি সেগুলো খুলে নিয়ে যাচ্ছেন, এটা ঠিক না। তাকে ব্যক্তিগতভাবে দেয়া হয়নি, তার চেয়ারটাকে সম্মান দেয়া হয়েছে।’ ভূঞাপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান বলেন, ‘ওসির টাকায় কেনা জিনিসপত্র হলে তো তিনি নিতেই পারেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
বদলি হওয়া ভূঞাপুর থানার ওসি ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যেগুলো থানা হতে খোলা হয়েছে সেগুলো ব্যক্তিগত টাকা দিয়ে কেনা। সুতরাং সেগুলো আমি নিতেই পারি।’ টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘কারও অনুদানের টাকায় কিনে থাকলে সেগুলো ওসি নিতে পারেন না। যদি ব্যক্তিগত টাকায় কেনা হয়, তাহলে নিতে পারবেন। যদিও এ বিষয়ে কিছুই জানি না।’
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied