বান্দরবানে পর্যটকের আত্মহত্যা
বান্দরবানের বিষপান করে মারুফ হোসেন(২৫) নামে এক পর্যটকের আত্মহত্যা করেছে। নিহত যুবক ঢাকা গাজিপুরে সদর এলাকার বাসিন্দা।
রবিবার (২৭ আগষ্ট) দুপুরে বান্দরবান পর্যটন এলাকার নীলাচলে সুইং এন্ড থ্রিল থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে ফায়ার সাভির্স ৩শত ফুট খাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলাচলে নীলাম্বরী রিসোর্টের তার রুমে একটি চিরকুট দেখতে পান। অনেক খোজাখুজি করে না পেলে প্রশাসনকে অবহিত করেন। পরে দ্রুত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলাবাহিনী এসে অনেক খোজাখুজি পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নীলাম্বরী রিসোর্ট ম্যানেজার সাইদুল ইসলাম বলেন, গতকাল বিকালে নীলাচলে এসে সেই পর্যটক একটি রুমভাড়া নেন। আজ সকালে সকালে রিসোর্টে বয় নাস্তা দিতে গেলে রুমে তালাবদ্ধ দেখতে পান। কয়েক ঘন্টা পর রুমে তালা খুলে ভিতরে দেখেন একটি চিরকুট পড়ে আছে। পরে প্রশাসনকে জানানো হয়।
নীলাম্বরী রিসোর্ট পাশ্ববর্তী রুমে কুষ্টিয়া মেহেরপুর ঘুরতে আসা রকিবুল বলেন, গতকাল রাতে তার রুমে থেকে টিভি শব্দ শুনেছি। এবং বাইরে একটি মাত্র জুতা দেখতে পেয়েছি।
বান্দরবান ফায়ার সার্ভিস উপ- পরিচালক পুনচন্দ্র মুৎসুদ্দী বলেন, নীলাচলের ৩শত ফুট খাদ থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবে লাশের মুখে ফেনা ও বিষের গন্ধ পাওয়া গেছে। তবে তার মৃত্যু কারণ পুলিশ সনাক্ত করবে বলে জানান এই কর্মকর্তা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী বলেন, কয়েক ঘন্টা পর ৩শত ফুট খাদ থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে। আত্মহত্যা নাকি হত্যার ঘটনা সেটি ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে।
তিনি আরো বলেন, তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল " মরদেহ খুজে পাওয়া গেলে এইখানে কবর দিবেন। আমার থাকা৷ ব্যবহৃত মোবাইল বিক্রি করে কাফনের কাপর কিনে যেন কবর দেওয়া হয়"।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied