মেসিকে পেতে মুখিয়ে আছে যেসব ক্লাব
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ। কোন ক্লাবের সঙ্গে তার নতুনভাবে সখ্যতা গড়ে উঠে- সেটাই এখন দেখার বিষয়। অবশ্য ছয়বারের ব্যালন ডিঅর জয়ীর সঙ্গে চুক্তি করতে মুখিয়ে রয়েছে কয়েকটি ক্লাব। এগুলোর মধ্যে যেসব ক্লাব মেসিকে নিতে এগিয়ে রয়েছে সেগুলো হলো- পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান এবং ইন্টার মিয়ামি।
ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিতে মেসির যোগ দেয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন একদল ফুটবল বিশ্লেষক। সম্প্রতি পিএসজি দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে মেসির একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। এরপর অনেকে ধরেই নিয়েছে আবারো নেইমারের সঙ্গে জুটি বাঁধবেন মেসি।
পিএসজির পরই আসছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। কেননা গতবছর মেসিকে কেনার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার আগ্রহ দেখিয়েছিল তারা। কিন্তু বার্সেলোনার সঙ্গে আইনি ঝামেলায় জড়াতে হবে বিধায় তখন এ বিষয়ে আগাননি মেসি।
গেল বছরের জানা গিয়েছিল, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানও মেসিকে দলে নিতে চায়। ক্লাবটির ৭০ শতাংশ শেয়ারের মালিক চীনের ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সানিং মেসিকে কেনার জন্য স্পনসর খুঁজছে। এ নিয়ে নাকি চীনের সরকারের কাছ থেকে তারা সবুজ সংকেতও পেয়েছিল। তবে ইন্টার মিলানের সহসভাপতি হাভিয়ের জানেত্তি তখন এই গুঞ্জন অস্বীকার করেছিলেন।
এদিকে সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মিয়ামিও মেসিকে কিনতে পিছিয়ে নেই। কেননা ইতোমধ্যেই আইর্জেন্টাইন তারকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়ি কিনেছিলেন। স্বাভাবিকভাবেই সেখানে হয়তো বাকি জীবন কাটাতে চাইবেন। ইন্টার মিয়ামি যেহেতু যুক্তরাষ্ট্রের ক্লাব, তাই সেখানেও যোগ দিতে পারেন লিওনেল মেসি।
এ বিষয়ে বেকহাম বলেন, ‘মেসির ইন্টার মিয়ামিতে খেলার ব্যাপারে আমি আশাবাদী।’ এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়িও কিনেছেন মেসি। তখন গুঞ্জন বের হয়, ইন্টার মিয়ামিতে ক্যারিয়ার শেষ করার পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে থাকার জায়গাটা আগেই ঠিক করেছেন তিনি।
প্রীতি / প্রীতি
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো