হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহন অনিশ্চিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে এবার ৮২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে রয়েছে হতদরিদ্র পরিবারের ১১ জন অদম্য মেধাবী শিক্ষার্থী। দারিদ্রের চরম কষ্ট সহ্য করে, নানা বাধা-বিপত্তি ও সমস্যাকে ডিঙ্গিয়ে তারা এই অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছে। তবে এরা অনেকেই আর্থিক অনটনের কারণে উচ্চশিক্ষা গ্রহন করতে পারবে না বলে তাদের পারিবারিক সূত্রে জানাগেছে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের প্রদত্ত সূত্রমতে, এরা হলো ধানগড়া উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী নূপুর খাতুন। সে পৌর এলাকার ধানগড়া মহল্লার মৃত আব্দুল মান্নানের মেয়ে।
চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছালমা খাতুন। সে চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের ফজলুর রহমানের মেয়ে। ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ের ছাত্রী রুমিয়া খাতুন। সে ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা নতুনপাড়া গ্রামের আব্দুল কাদের শেখের মেয়ে। নিমগাছি বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী সূচনা রাণী। সে সোনাখাড়া গ্রামের সত্য কুমার রবিদাশের মেয়ে। শালিয়াগাড়ি উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া খাতুন। সে ধামাইনগর ইউনিয়নের বাকাই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। সলঙ্গা ইসলামিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছাদেকুল ইসলাম শ্রাবণ। সে ঘুড়কা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সুবর্ণগাঁতী উচ্চাবিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মাখদুর মিয়া। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের সুবর্ণগাঁতী গ্রামের মৃত আব্দুল কাইয়ুম মিয়া ছেলে। গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ফাতেমা খাতুন। সে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের আল-আমিন ভূঁইয়ার মেয়ে। তিন নান্দিনা রশিদিয়া দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র আব্দুল ওয়াদুদ খান। সে নলকা ইউনিয়নের তিন নান্দিনা গ্রামের মাহমুদুল আলম খানের ছেলে। সলঙ্গা ফাজিল মাদ্রাসার ছাত্র আব্দুল হালিম। সে উপজেলার সলঙ্গা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের শামছুদ্দোহার ছেলে। নলকা মডেল হাইস্কুলের ছাত্রী কামরুন নাহার। সে কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী গ্রামের মৃত অছিমুদ্দিনের মেয়ে। এরা সবাই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হতদরিদ্র পরিবারের সন্তান। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাষ্টে থেকে হতদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা আছে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হয়। এছাড়াও এসকল সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সমাজের বিত্তবান হৃদয়বান ব্যক্তি ও সংস্থার এগিয়ে আসা উচিৎ বলে তিনি মন্তব্য করেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
Link Copied