ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৮-৮-২০২৩ দুপুর ৩:১

সরাইল উপজেলা উচালিয়াপাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে দোকান পুড়ে গেছে। রোববার (২৭ আগস্ট) দিনগত রাত ২টা ২০ মিনিটে উপজেলা সদরের উচালিয়াপাড়া এলাকায় মেসার্স শারমিন ট্রেডার্স নামে এক হার্ডওয়্যার্ডের দোকানে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে আমরা দেখি দোকানের ভিতর থেকে আগুন চারদিকে ছড়িয়ে টিন দিয়ে বের হচ্ছে, এ সময় পুলিশ এসে ফায়ার সার্ভিসের লোক এনে আগুন নেভানো হচ্ছে।দোকান মালিক আব্দুল হাকিম বলেন, দিনগত রাত ৩টা ৫০ মিনিটে জানতে পারি আমার দোকানে আগুন লাগে। খবর পেয়ে বাসা থেকে দোকানে সামনে গিয়ে দেখি ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভাচ্ছে। এই আগুন হয়তো কেউ লাগিয়েছে। আমার এতদিনের কষ্টের সঞ্চয় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই দোকানে আগুন লেগেছে। খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিবারন করেছে। এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল ইসলাম জানান, রাতে ফায়ার সার্ভিস টিমের সাথে পুলিশ আগুন নিভাতে সহায়তা করেছেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন