ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে ৬০ পাসপোর্টসহ র‌্যাবের হাতে গ্রেফতার ১৭ দালাল


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৮-৮-২০২৩ দুপুর ৩:২

নোয়াখালীতে ৬০টি পাসপোর্টসহ ১৭ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৭ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য, ফারুক আহম্মদ (৩৩), আসাদুজ্জামান রুবেল (৩৬), হোসাইন হাবিব রুবায়েত (২৩), মো. মহিন উদ্দিন হৃদয় (৩৭), ফারুক (৩৩), আনোয়ার (৩৩), শাহাদাত হোসেন শাকিল (২২), সালাউদ্দিন (৩৮), আবদুর রহিম রাসেল (২৯), মোবারক হোসেন (২৩), পারভেজ হোসেন (২৮), রেদওয়ান (২৮), হাসানুজ্জামান হাসান (৩৮), আবু নোমান (৩২), নাসির উদ্দিন (২২), আমির হোসেন সজিব (২১) ও ওমর ফারুক (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতরা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে সাধারণ মানুষের থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। সুধারাম ও বেগমগঞ্জ থানার আঞ্চলিক পাসপোর্ট এলাকায় তারা সিন্ডিকেট তৈরী করে এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট তৈরী করতে গেলে সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত