সিরাজগঞ্জে পৌঁছাল আরো ১৮২ টন তরল অক্সিজেন
ভারত থেকে সিরাজগঞ্জে পৌঁছেছে আরো ১৮২ টন তরল অক্সিজেন। এটি ভারত থেকে আসা অক্সিজেনের পঞ্চম চালান। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায় অক্সিজেনবাহী ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৭টায় অক্সিজেনভর্তি ট্যাংকলরিগুলো খালাসের কার্যক্রম শুরু হয়। রেলপথ দিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট ৯৮২ টন অক্সিজেন দেশে এসেছে।
আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বিষয়টি নিশ্চিত করেন।
খালাসের পর অক্সিজেনবাহী ট্যাংকলরিগুলো সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে যাবে। সেখান থেকে চাহিদা অনুযায়ী এ অক্সিজেন পাঠিয়ে দেয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে।
এর আগে গত ২৪, ২৮, ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০ টন করে মোট ৮০০ টন তরল অক্সিজেন ভারত থেকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
এমএসএম / জামান
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের