ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছার গড়ইখালী বাজারের নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙ্গে দিল প্রশাসন


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৮-৮-২০২৩ বিকাল ৫:০
খুলনার পাইকগাছার গড়ইখালী বাজারের সরকারি জায়গার উপর নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
 
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার গড়ইখালী এলাকার জনৈক কামরুল ইসলাম গাইন ২০১৭-১৮ বছরে গড়ইখালী বাজারে ০৩/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে পিতা কেসমত গাইন এবং ০৪/২০১৭-১৮ বন্দোবস্ত কেস এর মাধ্যমে ও দাদীমা মহরম বেগম এর নামে ১ শতক জমি একসনা বন্দোবস্ত প্রাপ্ত হন। বন্দোবস্ত জমির উপর ইতোমধ্যে পাকা টিন সেডের ঘর নির্মাণ করা হয়েছে। 
 
এদিকে সরকারি নীতিমালা উপেক্ষা করে বন্দোবস্ত গ্রহীতা কেসমত গাইন ও তার লোকজন বন্দোবস্ত জমির দক্ষিণ পাশের সরকারি অতিরিক্ত জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছিল। এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) আফরোজ শাহীন খসরু রোববার দুপুরে ঘটনাস্থলে যান। এসময় তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্মাণাধীন স্থাপনা ভেঙ্গে দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, গড়ইখালী ইউনিয়ন ভ‚মি উপসহকারী কর্মকর্তা জালাল আহম্মেদ ও সার্ভেয়ার কাওসার আহম্মেদ। এদিকে মহরম বেগমের নামে বন্দোবস্ত কেসটি তার মৃত্যুরপর অনুমোদন করা হয়েছে এমন অভিযোগ করেছেন এলাকার লোকজন। 
 
এমন অভিযোগ প্রসঙ্গে সার্ভেয়ার কাওসার আহম্মেদ বলেন, বন্দোবস্ত কেসটি যখন হয়েছে তখন যিনি দায়িত্বে ছিলেন তিনিই ভালো বলতে পারবেন। এ ব্যাপারে আমার কোন কিছু জানানাই।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান