ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দুই হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যেতে চায় বাঙলা কলেজ ছাত্রলীগ


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৮-৮-২০২৩ বিকাল ৫:৫৪
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে ২ হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে চায় বাঙলা কলেজ ছাত্রলীগ। 
 
সোমবার(২৮ আগস্ট) সমাবেশ উপলক্ষে বাঙলা কলেজ ছাত্রসংসদে এক বর্ধিত সভা আয়োজন করা হয়। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এ প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। 
 
বর্ধিত সভায় অতিথি হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে উপস্থিত ছিলেন উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তানজিন-এ আলামিন এবং উপ  সমাজসেবা সম্পাদক রিমা আক্তার ডলি(লাবিছা)।দিকনির্দেশনামূলক বক্তব্যে তানজিন-এ আলামিন বলেন, 'বাঙলা কলেজ ছাত্রলীগ পূর্বের ন্যায় আগামী ১ সেপ্টেম্বরের সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে উপস্থিত থাকবে এটাই প্রত্যাশা করি। তিনি বলেন, 'আমি জানি দীর্ঘদিন ধরে বাঙলা কলেজে ছাত্রলীগের কমিটি নাই। তবুও অত্যন্ত ত্যাগ তিতিক্ষার মধ্যে আপনারা রাজনীতি করতেছেন। আপনাদের কষ্ট আমরা বুঝি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, 'আগামী ১ সেপ্টেম্বরের সমাবেশ আপনারা সফল করেন। এরপর অক্টোবরের মধ্যে আপনাদের একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে। এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্যে লাবিছা বলেন, 'আমি জানি বাঙলা কলেজ ছাত্রলীগ অত্যন্ত সুশৃঙ্খল ইউনিট। আপনারা আগামি ১ তারিখ এটা প্রমাণ দেবেন। আমি আশাকরি, বাংলাদেশ ছাত্রলীগের সেরা ইউনিটের পুরষ্কার পাবে বাঙলা কলেজ ছাত্রলীগ।
 
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তোফাজ্জল হোসেন পলাশ, মানিক চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এইচএম সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা হামিদুল্লাহ জিহাদ, হাফিজ হাওলাদার, শফিকুল ইসলাম লাবু, সাবেক সহ সভাপতি রুবেল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ