ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ডামুড্যায় পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ১:৪০
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শরীয়তপুরের ডামুড্যায় 'পুলিশ জনতা' জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট ) বিকাল ৫ টায় ডামুড্যা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার,জনাব বদিউজ্জামান, (অপরাধ ও অপারেশন),  অতিরিক্ত পুলিশ সুপার,গোসাইরহাট সার্কেল আবু সাঈদ।
 
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি , ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইনু বেপারী, পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাসার বেপারী,দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,  উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব আলম বেপারী প্রমুখ।
 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।
 
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে

গজারিয়া উপজেলার হোসেন্দী খাল পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

হত্যাসহ একাধিক মামলার আসামী ছাত্রলীগের মিজানের দাপটে অতিষ্ঠ নলুয়া

পার্বত্য চট্টগ্রামের সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

সাভার থানা এলাকায় কাউন্দিয়ায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী