ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

চাকরি কয়রায় হলেও পাইকগাছায় সরকারি কোয়াটার দখল করে বসবাস


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৩:৫

চাকরি কয়রায় হলেও পাইকগাছার সরকারি কোয়ার্টার দখল করে বসবাস। রোগীর স্বজনদের মারধর করার অপরাধে বদলি হওয়ার পরেও পাইকগাছার কপিলমুনির আগরঘাটা  উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সরকারী কোয়াটার দখল করে বসবাস করার অভিযোগ পাওয়া গেছে।  দখল করে তিনি ডাক্তার না হয়েও ডাক্তারের সাইনবোর্ড টানিয়ে রোগী দেখছেন নিয়মিত।

জানা গেছে, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্মরত থাকা কালীন সময়ে একাধিক রোগী ও রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ,রোগীদের মারপিট।

ইতিপূর্বে পাইকগাছার ৪ সাংবাদিকদের লাঞ্চিত ও মারপিট এবং তাদের নামে মিথ্যা মামলাও করেন তিনি।
বারবার সংবাদের শিরোনাম হওয়ায় কর্তৃপক্ষ তাকে গত ৬ আগষ্ট কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করে। সেখানে যোগদান করলেও তিনি পূর্বের কর্মস্থলের কোয়াটার না ছেড়ে দখল করে স্বপরিবারে বসবাস করছে। বসবাসের পাশাপাশি নিয়মিত চেম্বার খুলে রোগীও দেখছেন। 
সোমবার (২৮ আগষ্ট) সন্ধ্যায় কপিলমুনি ইউপির সিলেমানপুর গ্ৰামের দুর্ঘটনায় আহত প্রতিবন্ধী মইন বিশ্বাস (১৩) কে চিকিৎসা দেওয়ার জন্য আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দাদা আফসার বিশ্বাস। এসময় আহত শিশুকে দ্রুত চিকিৎসা দিতে বলার অপরাধে তার দাদাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করেন বলে জানান শিশুটির দাদা আফসার বিশ্বাস। এসময় সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুনের এহেন কর্মকাণ্ডে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। 

উল্লেখ্য: গত ২০ জুলাই পাইকগাছা উপজেলা হাসপাতালে চিকিৎসার সময় চারজনকে কলম দিয়ে খুঁচিয়ে আহত করার ঘটনায় এক আদেশে বহুল আলোচিত পাইকগাছার কপিলমুনির আগড়ঘাটা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের পর কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। 

রোগীদের সাথে অসৌজন্যমুল আচারণের ব্যাপারে জানতে আব্দুল্লাহ আল মামুনকে একাধিক বার ফোন করলেও রিসিভ করেননি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, সে তো বদলী হয়ে কয়রায় চলে গেছে। গত দিনের ঘটনাটি জানার পর আমি তাকে ফোন করেছিলাম। সে আমার কাছে কোয়াটার ছাড়ার জন্য এক মাসের সময় চেয়েছে। তবে সেখানে সে কোন চিকিৎসা সেবা দিতে পারবেননা।

খুলনা সিভিল সার্জন ডা: সজিবুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প.প. কর্মকর্তা ডা. নিতিষ চন্দ্র গোলদার ভালো বলতে পারবেন।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন