বাসের ধাক্কায় শিশুসহ আহত অনেক, দুমড়ে মুচড়ে গেলো দাড়িয়ে থাকা দুইটি মাইক্রো।
চট্টগ্রামের মিরসরাইয়ে পার্কিংয়ে থাকা ২টি প্রাইভেটকারকে ধাক্কা দিয়েছে সিডিএম নামের একটি বাস। এই সময় বাসের ভিতরে থাকা ১৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে লতিফীয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত যাত্রীদের কয়েকজন কয়েকজন হলেন—ফেনীর আবুল বশর, কুমিরার রুজিনা, সাদন, মিরসরাইয়ের শাকিল, দীপক পাল সহ প্রমুখ।
এ দিকে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজকে চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চমেকে রেফার করা হয়।
জোরারগঞ্জ চৌধুরীর হাট হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, দুর্ঘটনার পেয়ে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এসময়ে দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ঘটনাস্থলে ছুটে যান ও আহতদের হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দেখে আসেন।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied