পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলায় শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি'র) সৌজন্যে ও উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা সদরের নজিপুর লুথারেন মিশনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পত্নীতলা সভাপতি রবিউল ইসলাম। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন সমাজ উন্নয়ন কর্মী ও নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক রক্তের ফেরিওয়ালা খ্যাত এ জেড মিজান।প্রশিক্ষণ কর্মশালায় শিশুদের সাংবাদিকতা বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
এ জেড মিযান তার বক্তব্যে বলেন, “প্রশিক্ষণ নিয়ে তোমরা শিশুদের অধিকার, সমস্যা, সম্ভাবনা ও বঞ্ছনার কথা তুলে ধরবে। তোমাদের মধ্যে যে প্রতিভা আছে, তার বিকাশ ও শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে হবে।”
তিনি আরো বলেন, “প্রশিক্ষণ পেয়ে তোমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।প্রশিক্ষণে অর্থায়ন প্রতিষ্ঠান ও আয়োজক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুধীজন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি