ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকার'সহ ভুয়া ২ব্যাব সদস্য গ্রেফতার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৪:১২

টাঙ্গাইলে টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেটকার'সহ ভু ২ র‌্যাব সদস্যকে গ্রেফতার  করেছে জেলা পুলিশ। ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নারায়নপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ সফর উদ্দিন ইসলাম ওরফে মুন্না (২২) ও কুমিল্লা জেলার হোমনা থানার দরিগাঁও গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহমেদ ওরফে সবুজ (৩৩)। এদের মধ্যে মুন্নাকে ময়মনসিংহ এবং সবুজকে সাতক্ষীরা জেলা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, গত ২২ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভল্যা নামকস্থানে ৪ জন অজ্ঞাতনামা লোক বিনিময় বাসের গতিরোধ করে র‌্যাবের কটি পরিহিত ৩জন ছিনতাইকারী বাসের ভিতর উঠে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে মোঃ হেলাল মোল্লা (৪৫) কে প্রাইভেটকারে তুলে গামছা দিয়ে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ পড়ায়। এসময় ভিকটিমের কাছে থাকা নগদ ১৯ লাখ ১৯ হাজার ২০০শ টাকাসহ মুঠোফোন ছিনতাই করে। পরবর্তীতে ভিকটিমকে জামুর্কী ফ্লাইওভার সেতুর পাশে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম মোঃ হেলাল মোল্লা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরো বলেন, এ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্ঠা চালানো হচ্ছে। দ্রুত তাদেরকে গ্রেফতার করতে পারবো। এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকার, একটি কালো ক্যাপ, একটি চশমা, ছিনতাইকৃত নগদ ১ লাখ টাকা, ছিনতাইয়ের টাকায় ক্রয়কৃত একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত