চিনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে ধর্ষণ
চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর উত্তরায় চাকমা উপজাতীয় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারীসহ এক চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁদের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায় উত্তরা পশ্চিম থানার পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চীনা নাগরিক জি সেন ওরফে ড. সেন (৫৮) ও তাঁর সহযোগী হিরা চাকমা (২৫)। ড. সেন উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৯০ নম্বর বাসায় থাকতেন। তাঁর সহযোগী হিরা চাকমা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বিরলাল চাকমার মেয়ে।
ভুক্তভোগী চাকমা ছাত্রীর মামলার এজাহার সূত্রে জানা যায়, তিনি একটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি একটি কম্পানিতে চাকরি করেন। ১৫ দিন আগে হিরা চাকমার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়।
ফেসবুকে কথাবার্তার এক পর্যায়ে হিরা চাকমা জানান, চীনা নাগরিক জি সেনের সঙ্গে তাঁর বিষয়ে কথা হয়েছে। তিনি চাকমা মেয়ে বিয়ে করতে চান। তখন ভুক্তভোগী ছাত্রীও জানান, তিনিও চীন যেতে চান। তিনি হিরার প্রলোভনে গত শুক্রবার ড. সেনের বাসায় আসেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ড. সেন তাঁকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘এ ঘটনার পর আমাকে তাঁরা রোববার উত্তরার একটি কফি শপে নিয়ে যান। তখন সেখানকার একজন নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাই। পরে সেখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে এবং তাঁদের আটক করে। ’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক সোমবার বলেন, ‘চাকমা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার পরপরই চীনা নাগরিক ও তাঁর সহযোগী চাকমা মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার ভুক্তভোগী ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল