প্লাস্টিক পলিথিন বর্জন ও পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত
টাঙ্গাইলে প্লাস্টিক, পলিথিন বর্জন ও পরিবেশ বান্ধব বিকল্প সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধকরন শীর্ষক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা'র আয়োজনে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে ২৯ আগস্ট মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী। সভাপতিত্ব করেন টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী। অতিথি হিসেবে ভিডিও চিত্রের মাধ্যমে বিষয়ভিত্তিক আলোচনা করেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ জমির উদ্দিন। পরিবেশ বিষয়ে সংবাদ ভিত্তিক আলোচনা করেন মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল)। অনুষ্ঠান উপস্থাপনা করেন ও উক্ত কর্মসূচির উদ্দেশ্য ব্যক্ত করেন বেলা'র বিভাগীয় সমন্বয়কারী (টাঙ্গাইল) গৌতম চন্দ্র চন্দ। এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য "পলিথিন বর্জন করি, পরিবেশ রক্ষা করি"। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন আলী বলেন, প্লাস্টিক একটি অপচনশীল বস্তু। আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ব্যবহার রয়েছে, এই প্লাস্টিকের ব্যবহার রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজ নিজ উদ্যোগে প্লাস্টিক বর্জন করতে হবে। এই প্লাস্টিকের কারণে মাটি, বায়ু এবং পানি নষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের উচিত কাচের জগ, কাচের গ্লাস, কাপড়ের ব্যাগ ব্যবহার করা। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ বিষয়ে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড