ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানের বিরল রোগে ভুগছেন সাড়ে তিনমাস শিশু


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:২২
বান্দরবানের অস্বাভাবিক বিরল রোগে জন্ম নিয়েছে সাড়ে তিন মাস কোমলমতি একশিশু।  বাচ্চাটির মাথা বিশাল আকারের নিয়ে জন্ম নিয়েছেন হাসপাতালে। এতেই হতবাক পরিবার ও স্থানীয়রা। যত বয়স বাড়ছে ততই বেড়ে চলেছে শিশুটি মাথা।পরিবারের আর্থিক অস্বচ্ছতা কারণের দিনদিন বেড়ে যাচ্ছে এই রোগটি। স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন বিশাল অঙ্কের টাকা।তবে সাধারণ ও উচ্চ বিত্তবান শ্রেণির মানুষ সহযোগিতা হাত বাড়ালে বেচেঁ উঠবে সেই সাড়ে তিন বছরের শিশুটি।
 
জানা গেছে, বান্দরবান শহর থেকে ৭ কিলোমিটার দূরে কুহালং ইউনিয়নের অবস্থিত ডুলুপাড়া গ্রাম। বাশের তৈরি মাচাং ঘরে বসবাস করছেন দিনমজুর ম্রানু মং মারমা ও  সানু চিং মারমা। বিবাহের পর তাদের দম্পতির পরিবারে প্রথম পুত্র সন্তান নাম তার "নুচিং মং মারমা" । চলতি বছরের ১৭ মে বুধবার বান্দরবান সদর হাসপাতালে জারিয়ানের মাধ্যমে জন্ম হয় শিশুটি। কিন্তু ভাগ্যের পরিণতি নিষ্ঠুরতার। জন্মের পর শিশুটির মাথা ছিল বড়। ডাক্তারের ভাষায় বলা হয়"হাইড্রোকেফালাস" অর্থাৎ সাধারণত ছোট বাচ্চাদের  মস্তিষ্কে তরল তৈরি হয়,যা মাথা বড় করে এবং কখনও মস্তিষ্কের ক্ষতি করে। যার ফলে শিশুটি শরীরের ভারসাম্য হারিয়ে বারবার অসুস্থ হয়ে পড়ছে শিশুটি। তবে আর্থিক অস্বচ্ছলতার কারনে নিয়মিত চিকিৎসা করতে না পারায় শিশুটিকে বাঁচাতে সহায়তা কামনা করেছেন শিশুটির  মা বাবা।
 
সরেজমিনে দেখা গেছে, ডলুপাড়া (ম্রংখ্যেয়াহ) পাড়া স্কুল পাশে দিনমজুরের বাড়ি। পরিবারের সদস্য বাবা মাসহ মোট ৬জন। শিশুটি ঘুমিয়ে আছে মাচাং ঘরে উপরে। শিশুটির  মাথা বিশাল আকৃতির।  তবে মস্তিষ্কের ভিতর তরল পানি৷ শিশুটি মাথা ভারী বলে মা কোলে নিতে পারছেন নাহ। বাবাও অসুস্থ।  তবুও বাবা শিশুটিকে নিয়ে মায়ের কোলে দিয়ে ঘুমিয়ে দুধ খাওয়াচ্ছেন। মাথা আকৃতি বড় হওয়াতে চোখ দুটো নেমে এখন সাদা ভরা। শিশুটির মাথায় আলো দিলে স্পষ্ট দেখা যাগ মস্তিষ্কের শুধু তরল পানি। না পারছে শিশুটি দেখতে না পারছে পৃথিবীর আলো দেখতে।  অসহায় জীবনেই শিশুটিকে বাচাঁতে আকুতি জানান পরিবার পরিজন। 
স্থানীয়রা জানান, পরিবার গরীব হওয়াতেই শিশুটির চিকিৎসা জন্য গ্রামের পরিবার থেকে টাকা তুলে দেওয়া হচ্ছে। তবে সেই টাকা দিয়ে এখনো হয়নি চিকিৎসার খরচে ব্যবস্থা।  বিত্তবান ও সাধারণ মানুষ আর্থিক সহায়তা জন্য এগিয়ে আসলে শিশুটিকে বাঁচানো সম্ভব। বেড়ে উঠবে স্বাভাবিক শিশুদের মতন।
 
কথা হয় শিশুটির বাবা ও মা ম্রানু মং মারমা ও  সানু চিং মারমার সাথে। তারা বলেন, আমরা খুবই গরীব। দিনে এনে দিনে খায়। জন্মের পর বাচ্চাটি জন্ম হয়েছে বিরল এক রোগে। যত বয়স বাড়ছে ততই মাথা বেড়ে চলছে। এনিয়ে ডাক্তারের শরণাপন্ন হলে চট্টগ্রাম হাসপাতালের নিউরোলজিকাল বিভাগে দেখানোর পরামর্শ দেওয়া হয়। তবে আর্থিক অস্বচ্ছতার কারনে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা কামনা করেন বাবা মা।
 
১নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা বলেন, ঢলুপাড়া এলাকার দিন মজুর ম্রানু মং মারমা'র ছেলেকে দেখেছি এবং এটা আসলেই হ্রীদয় বিদারক। এলাকার লোকজনের সাথে কথা বলে তাকে সহায়তা করার জন্য অনুরোধ করা হয়েছে।এছাড়া শিশু নুচিং মং এর চিকিৎসা খরচ যোগাতে জেলা পরিষদ, সমাজ সেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্যের জন্য আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
 
বান্দরবান সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট ডা: মাহামুদ আল ফারাবী জানান, এই রোগকে বলা হয় হাইড্রোকেফালাস"। জন্মের পর শিশুটি মাথায় তরল আকারে পরিণত হয়। যত বয়স বাড়বে ততই বড় আকারে ধারণ করবে। তবে এর চিকিৎসা চট্টগ্রাম সচারাচর হয়ে থাকে। অপারেশন সময় মাথা থেকে একটি পাইপ ব্যবহার করে শরীরে সাথে এটাচ করে দেওয়া হয়। যাতে ওই তরল পানি চলাচল করতে পারে।
 
বান্দরবান সদর নির্বাহী অফিসার উম্মে হাবিবা বলেন, এই বিরল রোগের আক্রান্ত শিশুটি খবর শুনেছি। ওই এলাকার জনপ্রতিনিধিকে খোজ নিতে বলা হয়েছে। আম নিজেই যাবো দেখতে। প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সহযোগীতা করা দরকার সেটি সর্বোচ্চভাবে সহযোগিতা থাকবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ