ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রামুর গর্জনিয়া স্যোশাল এইড এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত


সাইদুজ্জামান সাঈদ, রামু photo সাইদুজ্জামান সাঈদ, রামু
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:২৯

রামুতে গর্জনিয়া স্যোশাল এইড এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিন ব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প রামু উপজেলার স্বাস্থ্য সেবায় পিছিয়ে পড়া দূর্গম অঞ্চল গর্জনিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল,বেসরকারী উন্নয়ন সংস্থা স্যোশাল এইড এর চেয়ারম্যান বাবু প্রসূন বড়ুয়া, প্রোগ্রাম অফিসার এম নাছির উদ্দিন, শিক্ষানুরাগী ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর সমন্বয়ক মুহিবুল্লাহ চৌধুরী জিলু,গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন সাহেব,গর্জনিয়া ইউনিয়নের সচিব আবুল কাশেম,ইউসুফ সিকদার,স্যোশাল এইড এর মোহাম্মদ আব্দুল্লাহ, মোমেন, ইউনিয়ন তথ্য সেন্টার এর ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, শুভ শর্মা প্রমুখ। 

গাইনি ও শিশু বিশেষজ্ঞ ডাঃ ফারজানা আক্তার মিম ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কীর্তি রাজ দে, মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রামুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ঔষধ সহ ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন সময়ে মহতী মানবতাবাধী বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোশাল এইড শিক্ষ, স্বাস্থ্য ও দূর্যোগে গর্জনিয়াবাসীর পাশে থাকায় সংস্থার চেয়ারম্যান ও কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল ও আলহাজ্ব নাজের নূর মরিয়ম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লা চৌধুরী জিলু। পরিষদ চত্বরে নারকেল ও উন্নত মানের আম গাছ রোপন করা হয়। সার্বিক সহযোগীতা ও সফল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হওয়ায় ইউপি চেয়ারম্যান কে স্যোশাল এইড পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ