শিল্প পুলিশের অতিরিক্ত আইজির এস কিউ পোশাক কারখানা পরিদর্শন
সকলকে কোভিড-১৯-এর টিকা নেয়ার আহ্বান জানিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সীমান্তবর্তী জামিরদিয়া এলাকায় রপ্তানিকারক পোশাক শিল্প গ্রুপ এস কিউ সেলসিয়াস লিমিটেডের এস কিউ স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
অতিরিক্ত আইজিপি এ সময় এস কিউ স্টেশনের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং উৎপাদিত বস্ত্রপণ্যের বৈশ্বিক বাজারের খোঁজখবর নেন। পরে এস কিউ স্টেশনের মিলনায়তনে করোনা সচেতনতা বাড়াতে শ্রমিক-কর্মচারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কর্মরত শ্রমিক-কর্মচারীদের পরিবারের খোঁজখবর নেন।
তার সফরসঙ্গী ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত উপমহা পরিদর্শক (এডিশনাল ডিআইজিপি) একেএম আওলাদ হোসেন, শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানসহ অন্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
অতিরিক্ত আইজিপির সাথে ভার্চুয়াল সভায় কথা বলতে গিয়ে এস কিউ গ্রুপের চিফ পিপল অফিসার ওয়ারিসুল আবিদ বলেন, কারখানাটি বিশ্বে ১০টির মধ্যে অন্যতম একটি।
গ্রীন ক্যাম্পাস হিসেবে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত আইজিপি বলেন, কারখানার অভ্যন্তরীণ পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে।
পরিদর্শনের সময় কারখানার অ্যাডভাইজর ও অবসরপ্রাপ্ত উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আবু মুছা মোহাম্মদ ফখরুল ইসলাম, এস কিউ গ্রুপের মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এফ এম নিয়াজ এলাহী খান, হেড অব স্টেশন শাহরিয়াত হোসাইন, এস কিউ ইউনিট-২ এর মহা-ব্যবস্থাপক (অপারেশন) তাজ উদ্দিন আহমেদ তুষার, মহাব্যবস্থাপক (পিটুপি) রিপন মিয়া প্রমুখ কারখানার বিভিন্ন বিভাগের খুঁটিনাটি বিষয় অবহিত ও ঘুরিয়ে দেখান।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী