ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ১২:৪৮

কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। 

গ্রেফতারকৃত আসামিরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১২নং রোহিঙ্গা ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মো. ছাদেক (১৯) ও থাইংখালী ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের নুর বশিরের ছেলে ফয়সাল (১৯)।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজার সদর উপজেলার লিংক রোড ট্রাফিক পুলিশ বক্সের সামনে কক্সবাজার-চট্টগ্রাম পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মাদক ব্যবসায়ীরা। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের পালানোর কারণ জানতে চাইলে তার কাছে মাদকদ্রব্য ইয়াবা আছে বলে জানায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর সাথে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। 

পরে গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এমএসএম / জামান

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত