ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে প্রাথমিক বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:১৩
লালমনিরহাটের আদিতমারী উপজেলার কিসামত চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোলনায় খেলতে গিয়ে আঘাত পেয়ে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। 
 
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার কিসামত চন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ঐ ছাত্রের নাম শাহাদৎ হোসেন। সে উপজেলার কিসামত চন্দ্রপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
 
স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের খেলনায় খেলতে গিয়ে গুরুতর আঘাত পান দ্বিতীয় শ্রেণীর ছাত্র শাহাদৎ। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যান। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার ও আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
 
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন,  আমরা ঘটনাস্থলে এসেছি। শিশুর পরিবার সহ সকলের সাথে কথা বলছি। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন, ঘটনাস্থলে এসে সবার সাথে কথা বলেছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এমএসএম / এমএসএম

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা

চাঁপাইনবাবগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন: কুখ্যাত চক্রের গ্রেফতারের দাবি