ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চাটখিলে রেজ্জাকপুর ঝুঁকিপূর্ণ ব্রীজটি মরনের ফাঁদে পরিণিত হয়েছে


চাটখিল প্রতিনিধি  photo চাটখিল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:১৬

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর-বদলকোট সড়কে অবস্থিত ব্রীজটির বেহাল দশা বর্তমানে ব্রীজটি এখন মরণের ফাঁদে পরিণিত হয়েছে । গতকাল মঙ্গলবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটি দিয়ে যান চলাচল পুরোটাই বন্ধ রয়েছে, র্দীঘদিন ধরে এটি সংস্কারের কোন ব্যবস্থা হয়নি। 
স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক জানান, দীর্ঘ্য ৫ বছর ধরে এই ব্রীজটি অর্ধেক ভেঙ্গে পড়ে আছে। এই ব্রীজটি হলো রেজ্জাকপুর হতে বদলকোট যাওয়ার প্রধান সড়ক। শতশত মানুষ জীবনের ঝুকিনিয়ে এই সড়কের ব্রীজটি দিয়ে চলাচল করছে। প্রাইভেট কার, মোটর সাইকেল, সিএনজি ও অটোরিক্সা বিভিন্ন ধরনের যান চলাচলে বিপদজনক হয়েছে পড়েছে।  ব্রীজটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে চরম অসুবিধায় পড়ছে। ওমর ফারুক আরো জানান, এই ব্রীজ দিয়ে ছাত্র-ছাত্রীরা চলাচলের সময় অনেকেই দূর্ঘটনার সম্মুখীন হয়েছে। 
স্থানীয় ব্যবসায়ী রাসেল জানান, ব্রীজটি নির্মিত না হওয়ায় আমরা দীর্ঘদিন থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছি এবং এলাকাবাসী কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ব্যবসায়ীরা নিজ অর্থায়নে কিছু কাঠ দিয়ে কোন ভাবে চলাচলের ব্যবস্থা করেছি। তবে ব্রীজটির পাশে অবস্থিত রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 
ব্রীজটি নির্মাণের ব্যাপারে বদলকোট ইউপি চেয়ারম্যান সোলায়মান শেখ জানান, আমি এই ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।  
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, ব্রীজটি সরজমিনে তদন্ত করা হয়েছে এবং এই ব্রীজটি পুন:নির্মাণের জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ