ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পর্দা উঠল এশিয়া কাপের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:২১

অপেক্ষায় পালা শেষ। পর্দা উঠল এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই ‘এশিয়া কাপ’-এর। এবারের আসরের প্রথম দিন মাঠে নেমেছে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নেওয়া নেপাল। 

বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাবর আজমরা। 

হাইব্রিড মডেলের এশিয়া কাপে আইসিসির ওয়ানডে টিম র‍্যাংকিংয়ে শীর্ষে থেকে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে, প্রথমবার খেলতে এসেই উদ্বোধনী দিনে বড় পরীক্ষার মুখে পড়তে হচ্ছে নেপালকে। দুইবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত পৌডেলের নেতৃত্বাধীন দলটি। তবে বড় প্রতিপক্ষের সামনে ভীত নন নেপাল অধিনায়ক। জানালেন, যোগ্য দল হিসেবেই এবারের এশিয়া কাপে এসেছেন তারা।   

পাকিস্তান একাদশ-

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

নেপাল একাদশ

রোহিত কুমার পৌডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ ও সোমপাল কামি।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত