ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩০-৮-২০২৩ রাত ১১:৫৬
৩০ আগস্ট ২০২৩-বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা যেরকম ভালোবাসি সেটা যেনো ১৫ আগস্টের মতো না হয়। বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসবে সেটা যেনো আমাদের চিন্তা চেতনা আর কর্মে প্রকাশ পায়। স্বাধীনতা বিরোধীরা দেশি-বিদেশি শক্তি নিয়ে আবারো উঠে পড়ে লাগছে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিরোধীগোষ্ঠী এদেশে যতদিন থাকবে ততদিনই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করবে। আর একারনেই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘ইউনুস গংরা দেশের মাটিতে গরীবের শোষিত ঋণ কার্যক্রমের মাধ্যমে শান্তিতে নোবেল পেলেও বহির্বিশ্বের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অব্যাহত রয়েছেন, এ ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে সোচ্ছার হতে হবে।’
 
এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ কর্মকর্তা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ