শরীয়তপুরের ডামুড্যায় পাউবো'র বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) সকালে কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ-বিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান , ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুব আলম, কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝি, সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগ এর সদস্য সচিব এফ রহমান রুপক,কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান,ম্যানেজিং কমিটির সদস্য কবির খান, জাকির হোসেন লিটন মাদবর, সুমন,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেলসহ প্রমূখ। এসময় প্রায় তিন শতাধিক ফলজ, বনজ, ঔষধ ও শোভাবর্ধক গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ-বিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করতে এবং কমপক্ষে ৩টি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সারা দেশব্যাপী ১০ (দশ) লাখ বৃক্ষ রোপণ করার কর্মসূচীর গ্রহণ করেছে। শরীয়তপুরেও পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার