ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

অনিয়ন্ত্রিত শটে উইকেট হারালেন নাঈম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ৪:২৪

সামনে এগিয়ে ধনাঞ্জয়া ডি সিলভাকে বড় শট খেলতে চেয়েছিলেন নাঈম। তবে সেই শটে ছিল না নিয়ন্ত্রণ, নিশাঙ্কার তালুবন্দি হয়ে মাত্র ১৬ রানেই বিদায় হন টাইগার ওপেনার। এর আগে অভিষেক হওয়া ওপেনার তানজিদ হাসান তামিম ব্যর্থ হয়েছেন। মহেশ থিকসানার করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তানজিদ লেগ বিফোরের শিকার হয়েছেন। তিনে নামা নাজমুল শান্ত শুরুতে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।

বাংলাদেশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রানে ব্যাট করছে। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন সাকিব আল হাসান।

নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পাওয়া সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটিং উপযোগী উইকেটে বড় রান করার আশার কথা জানান তিনি। বাংলাদেশ একাদশে আছেন শেখ মাহেদী হাসান। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত