ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রামুতে মানবপাচার বেড়েছে আশংকাজনক হারে, এক গ্রাম থেকেই নিখোঁজ ৮


সাইদুজ্জামান সাঈদ, রামু photo সাইদুজ্জামান সাঈদ, রামু
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ৪:৩৫
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার জেলার রামু উপজেলার প্রত্যন্ত এবং
দুর্গম জনপদগুলোতে মানব পাচার বৃদ্ধি পাচ্ছে দেদারসে। এই দুই উপজেলার পাহাড়ি ও অনগ্রসর গ্রামগুলোতে হানা দিচ্ছে পাচারকারীর দলের সদস্যরা। আর এহেন অপতৎপরতায় অনেক গ্রাম এখন পুরুষ শূন্যও হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
স্থানীয়দের মাঝে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তারগু মৌজা হেডম‍্যান মংনু মার্মা বলেন, মানব পাচার বেড়েছে সম্প্রতি,তার এলাকায় এ পর্যন্ত কতজন পাচার হয়েছে তার কাছে সঠিক তথ্য না থাকলেও পাচারকারীদের কাছ থেকে ২ জন পালিয়ে আসার তথ্য তার কাছে আছে। তাদের একজন পাইনছড়ি গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে কালাইয়া (২০)। সে অনেক তদবির করে ৭০ হাজার টাকা দিয়ে টেকনাফ সাগর থেকে বাড়ি ফিরে এসেছে কোনমতে। তিনি আরো জানান, মানবপাচার ও অপহরণ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় অনেক সদস্যগন উদ্বেগ প্রকাশও করছেন।
 
ঘুমধুমের একাধিক সূত্র জানান, গত ১৪ আগষ্ট মানবপাচারকারীদের খপ্পরে পরে ২৬ জন লোক মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হয়। তাদের মধ্যে ২জন ঘুমধুমের কচুবুনিয়ায় এলাকার বলে জানা গেছে।
 
রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচরের ফরিদুল আলম, বদি আলম ও জাফর আলম জানান, তাদের ৩ সন্তানসহ গ্রামের ১১ যুবক ও কিশোর মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়েছে। যাদের সহায়তা করে স্থানীয় কয়েজন দালাল বা সংঘবদ্ধ মানবপাচারকারী। যারা এদেরকে কিছু রোহিঙ্গা আর টেকনাফের দালালদের মাধ্যমে টেকনাফ নিয়ে যায়। পরে মাছের ফিশিং বোট করে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের জলদস্যুদের খপ্পরে পড়ে। সে বোটে ৭২ জন মানুষ ছিলো। এখন তাদের হদিস মিলছে না।
 
তারা নিজেদের গ্রামকে পুরুষ শূণ্য দাবী করে প্রতিবেদককে বলেন, এখন তাদের গ্রামের সন্তান হারা কিছু পরিবারে হাহাকার চলছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া আক্ষেপ করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনেক রোহিঙ্গা তাদের গ্রামে আসে স্বজনদের কাছে। এ ধরণের কয়েকজন রোহিঙ্গা এখানে এসে কয়েকদিন অবস্থান করে ফিরে গিয়ে কৌশলে যুবকদের নিয়ে গেছে। যাদের ২ জন হলো মোবারক জিয়া ও নেজামুদ্দিন। তাদের ২ জনের জন্যে তাদের পিতা-মাতা প্রায় পাগল অবস্থায় শুধু পথে ঘাটে বিলাপ করেই যাচ্ছে। নাইক্ষ্যংছড়িতে কিছু রোহিঙ্গার বংশধর এই দুই উপজেলার অসহায় লোকজনকে মানব পাচারের মত এহেন গর্হিত কাজের দিকে ঠেলে দিচ্ছে।
 
মানবপাচার বিষয়ে জানতে চাইলে রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, আসলে মানব পাচার খুু্বই গর্হিত কাজ। অবৈধ পথে বিদেশ যাওয়া মানে জীবন নিয়ে খেলা করা। সুতরাং এ কাজ কেউ করলে তার ছাড় নেই।
 
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, মানব পাচার বা অবৈধ পথে বিদেশ গমন সরকারী ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তিনি সর্ব মহলকে এ অবৈধ পন্থা অবলম্বনকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ