কচুয়ায় বাস মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত স্ত্রী আহত
কচুয়ায় বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ সেলিম মিয়া (৫০) নিহত হয়েছে ও তার স্ত্রী কাজল রেখা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের হাটমুড়া কালিমন্দির ব্রীজ নামক এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া উপজেলার পনশাহী জুনাশার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তার স্ত্রী কাজল রেখাকে আশংকাজনক অবস্থায় সাচার রেনেসাঁ প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে সেলিম মিয়া ও তার স্ত্রী ঢাকা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩০-৫৪০৪) যোগে বাড়ি ফিরছিলেন। হাটমুড়া নামক স্থানে আসলে বিপরীত থেকে আসা ঢাকাগামী সুরমা বাস (ঢাকা মেট্রো-ব ১৫-১৬৫৫) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যান সেলিম মিয়া।
কচুয়া সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সুরমাবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied