ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনকে গ্রেফতার


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৩-৯-২০২৩ দুপুর ২:২৯

ঝিনাইদহ র‌্যাব-৬ বিশেষ অভিযান চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে। ৩ সেপ্টেম্বর রাত ২ টার দিকে দর্শনা মোহাম্মদপুর থেকে তাকে আটক করা হয়। সুত্রে জানাগেছে, ৩০ আগস্ট ২০০২ ইং তারিখ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌছালে কতিপয় সন্ত্রাসী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার  গাড়িবহরে হামলা চালায়। এই  হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক ৩টি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গত ১৮ এপ্রিল ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামীদের দোষী সাবস্থ্য করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী আলাউদ্দিন উক্ত হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারী গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। ধৃত আসামী আলাউদ্দিনসহ ৪৮ জনকে যাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। আসামী আলাউদ্দিনকে তিনটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সর্বমোট ১৬ বছরের সাজা প্রদান করে। আসামী আলাউদ্দিন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত পালিয়ে বেড়াচ্ছিল। র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন এর অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬ সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়ীবহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন চুয়াডাংগা জেলার দর্শনা থানায় আত্নগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল একই তারিখ রাত অনুমান ২ ঘটিকায় চুয়াডাংগা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী- মোঃ আলাউদ্দিন(৪৩), পিতা- মৃত মোকছেদ আলী, সাং- কিসমত ইলিশপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ