ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দামুড়হুদার চিৎলায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনকালে ডিএফএ সভাপতি সুজন


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:৫৫
দামুড়হুদার চিৎলায় ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ ঠা সেপ্টেম্বর  সোমবার বিকেলে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দামুড়হুদার কৃতিসন্তান এখলাছ উদ্দীন সুজন। তিনি বলেন যুবসমাজকে ভাল রাখতে পারলেই তারা ভাল থাকবে, সুতরাং এটা  খেলা ধুলার মাধ্যমেই সম্ভব।   চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমির আয়োজনে একাডেমির পরিচালক সাবেক কৃতি ফুটবলার শাজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই'র চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা ফুটবল কোচ সরোয়ার হোসেন মধু ওস্তাদ, জিটিভি'র চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান, দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শেখ হাতেম আলী প্রমূখ। সাড়াবাড়িয়া স্পোর্টিং ক্লাব বনাম পাটাচোরা ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পাটাচোরা একাদশ ১-০ গোলে জয়লাভ করে। 
ধারাভাষ্য দেন সাদায়েত হাসান। রেফারি ছিলেন আব্দুস সামাদ মাস্টার। সহকারী ছিলেন শহিদুল ইসলাম ও বিট্টু খান। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহন করবে। আগামি ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার একই সময় মুজিবনগর মানিকনগর ফুটবল একাদশ এবং দামুড়হুদার বাঘাডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হবে। 

এমএসএম / এমএসএম

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ