ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সরাইলে চোর সন্দেহে গণপিটুনি নিহত এক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:৫৭
গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নেরলোপাড়াএলাকায়। 
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একই এলাকার আলী  আফজল মিয়ার ছেলে বজলু মিয়া (২৫)।এবং তার সাথে জড়িত থাকার দায়ে একই এলাকার সফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৪) গুরুতর আহত। 
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আলফাজ মিয়ার বাড়িতে  লোপাড়া গ্রামের  আফজাল মিয়ার ছেলে বজলু মিয়া ও সফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৪)গৃহে চুরি করার সময় জনতার হাতে ধৃত হয়।এসময় উত্তেজিত জনতা তাদের এলোপাতাড়ি প্রহার করলে ঘটনাস্থলেই বজলু মিয়া মারা যান।এবং সাথে থাকা সুজন মিয়া গুরুতর আহত হয়।
সরাইল থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। অপর আহত সুজন মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে। গণপিটুনির ব্যাপারে কোন মামলা হয়েছে কিনা বা পুলিশ কোন মামলা করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান যেহেতু ভিকটিমদের  পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি রয়েছে তাই পুলিশ বাদি হয়ে আর কোন মামলার প্রয়োজন নাই। 

এমএসএম / এমএসএম

কেরানীগঞ্জের বামনশুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য

অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷

পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর

ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি

নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ

দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর

নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল