টাঙ্গাইলের দেলদুয়ারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
টাঙ্গাইলের দেলদুয়ারে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার দেউলী ইউনিয়নের আগ দেউলি এলাকার ৭২৫ মিটার রাস্তার কাজে ব্যবহৃত ইট ও খোয়া অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ করেছে এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাস্তা পাকা করার কাজে পিকেট ও ১ নাম্বার ইটের খোয়া ব্যবহার না করে নিম্নমানের ইট দিয়ে দায় সারা কাজ করছে বলে অভিযোগ উঠেছে।ঠিকাদারকে স্থানীয়রা ইটের মানের ব্যাপারে অভিযোগ জানালে, তিনি জানান এই কাজে লোকসান হচ্ছে। পাশাপাশি বলেন নির্মাণ সামগ্রীর মধ্যে কোন প্রকার ত্রুটি নেই। স্থানীয়রা আশংকা করছেন রাস্তার কাজে এ ধরনের নিম্নমানের ইট খোয়ার ব্যবহার করলে টেকসই হবে না। তাদের দাবি ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে যেন রাস্তাটি তৈরি করা হয়।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, রাস্তার নির্মাণ সামগ্রী মানগত দিক থেকে সামান্য সমস্যা রয়েছে তবে ঠিকাদারকে বলে দিয়েছি নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে ফেলার জন্য। আবারও রাস্তাটি পরিদর্শনে গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাসের নিকট জানতে চাইলে প্রথম দিকে তিনি কথা বলতে অস্বীকৃতি জানায়। এরপর বলেন, রাস্তাটির নির্মাণ সামগ্রীর মধ্যে কোন ত্রুটি নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখব। ইঞ্জিনিয়ার অফিসের তথ্য মতে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন কাজের বরাদ্দ ৬৫ লক্ষ ১৩ হাজার ১শত ৪৩ টাকা উপজেলার দেউলি ইউনিয়নের আগ দেউলি গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুল গফুরের বাড়ি থেকে কড়াইল সড়কের মোড় পর্যন্ত ৭২৫ মিটার রাস্তার কাজটি এস এস কনস্ট্রাকশনকে দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied