ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোমবার সাফ চ্যাম্পিয়নশিপের ভাগ্য নির্ধারণ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৫:২৬

বাংলাদেশ স্বাগতিক হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পর সাফ চ্যাম্পিয়নশিপও পিছিয়ে গেছে। সাফের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদার এই ফুটবল টুর্নামেন্ট হবে ৪ থেকে ১২ অক্টোবরের ফিফা উইন্ডোতে। টুর্নামেন্ট কোথায় এবং ঠিক কবে শুরু হবে তা নির্ধারণের জন্য সোমবার সভায় বসছে সাফের নির্বাহী কমিটি। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিতব্য এ সভায় ঠিক হবে আয়োজক দেশ। নেপাল ও মালদ্বীপ টুর্নামেন্ট আয়োজন করতে চায়।

বাংলাদেশ আয়োজক হবে না বলে জানিয়ে দেয়ার পর নেপাল ও মালদ্বীপের পাশাপাশি ভারতও সাফ চ্যাম্পিয়নশিপ তাদের দেশে করতে চেয়েছিল। পরবর্তীতে ভারত সরে দাঁড়ালে এখন দুই দেশ চেষ্টা চালাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের। দুই দেশ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করায় নির্বাহী কমিটিই সিদ্ধান্ত নেবে। সোমবার বিকেলে সভা হবে। সেখানেই আয়োজক দেশ চূড়ান্ত এবং টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ ঠিক হবে বলে জানিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

পাকিস্তান ও ভুটান নেই এবারের সাফ চ্যাম্পিয়নশিপে। পাকিস্তানের ওপর আছে ফিফার নিষেধাজ্ঞা ও ভুটান আগেই বলেছে ২০২১ সালে সাফ হলে তারা অংশ নেবে না। কারণ, দেশটির সরকার তাদের দলকে করোনার মধ্যে কোথাও যাওয়ার অনুমতি দেবে না। তাই অক্টোবরে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে হবে টুর্নামেন্ট। লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ